• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপে যাবে মেসেজ!

আইটি ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৬, ২২:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জন্মদিনের শুভেচ্ছা জানাতে কিংবা গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে আর নির্দিষ্ট সময়ে জেগে থাকতে হবে না। হোয়াটসঅ্যাপে এবার আগেই বার্তা লিখে পাঠানোর সময় নির্ধারণ করে রাখার সুবিধা চালু হয়েছে। তবে আপাতত অ্যান্ড্রয়েডের সীমিতসংখ্যক বিটা ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সুবিধা কবে সবার জন্য উন্মুক্ত হবে, তা এখনো জানায়নি হোয়াটসঅ্যাপ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪০.৭ ব্যবহারকারীদের একটি সীমিত অংশ নতুন এ সুবিধা পরীক্ষা করতে পারছেন। আগামী কয়েক সপ্তাহে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে পারে।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর সুবিধা তৈরির খবর প্রকাশিত হয়েছিল। তবে তখন এটি ব্যবহারকারীদের জন্য চালু করা হয়নি। এবার সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।

নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপে বার্তা লিখতে হবে। এরপর সেন্ড বাটন চেপে ধরে রাখলে নির্দিষ্ট সময় বেছে নেওয়ার সুযোগ আসবে। সেখান থেকে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরীক্ষামূলক সংস্করণে আগামী ১০ মিনিট থেকে শুরু করে দুই সপ্তাহ পর পর্যন্ত বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যায়। ফলে জন্মদিনের শুভেচ্ছা, কাজের কথা মনে করিয়ে দেওয়া কিংবা আগে থেকে তৈরি করে রাখা গুরুত্বপূর্ণ বার্তা নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য সেট করে রাখা যাবে।

নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধায় শুধু টেক্সট মেসেজ নয়, লিংক, ছবি ও ভিডিওও যুক্ত করা যাবে। তবে আপাতত প্রতিটি নির্ধারিত বার্তার সঙ্গে একটি ছবি অথবা একটি ভিডিও যুক্ত করা যাবে।

হোয়াটসঅ্যাপের সাধারণ বার্তার মতো নির্ধারিত বার্তার কনটেন্টও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। অর্থাৎ, বার্তার গোপনীয়তা রক্ষার ব্যবস্থাও এতে বজায় থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর জন্য ফোনে ইন্টারনেট সংযোগ চালু রাখা কিংবা অ্যাপটি খোলা রাখার প্রয়োজন হবে না। ফোন অফলাইনে থাকলেও নির্ধারিত সময়ে বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যাবে।

নির্ধারিত বার্তাগুলো চ্যাটের তথ্যসংক্রান্ত আলাদা একটি বিভাগে দেখা যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা বার্তাগুলো পর্যালোচনা করতে পারবেন এবং পাঠানোর আগেই চাইলে মুছে ফেলতে পারবেন।

নির্ধারিত সময়ে বার্তা পাঠানো হচ্ছে, সে বিষয়ে প্রাপককে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। একইভাবে, পাঠানোর আগেই নির্ধারিত বার্তা মুছে ফেললেও প্রাপককে সে বিষয়ে জানানো হবে না। এ সুবিধা ব্যবহার করতে প্রাপকের ফোনে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ থাকা বাধ্যতামূলক নয়।

গ্রুপ চ্যাটেও নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানোর সুবিধাটি ব্যবহার করা যাবে। তবে বার্তা নির্ধারণ করার সময় গ্রুপে যারা সদস্য থাকবেন, শুধু তাদের কাছেই বার্তাটি পৌঁছাবে। পরে নতুন কেউ গ্রুপে যুক্ত হলে তিনি আগে থেকে নির্ধারিত ওই বার্তা পাবেন না।

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে!

এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের সাধারণ সংস্করণে সুবিধাটি চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। আপাতত অ্যান্ড্রয়েডের সীমিতসংখ্যক বিটা ব্যবহারকারী এটি পরীক্ষা করতে পারছেন। পর্যায়ক্রমে আরও পরীক্ষকের কাছে সুবিধাটি পৌঁছাতে পারে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হলে জন্মদিনের শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ অনুস্মারক কিংবা নির্দিষ্ট সময়ে পাঠানোর প্রয়োজন হয় এমন বার্তা আগেই তৈরি করে রাখার সুযোগ মিলবে। এতে সময়মতো বার্তা পাঠানোর জন্য আলাদা করে জেগে থাকা কিংবা ব্যস্ততার মধ্যে বার্তা পাঠানোর কথা মনে রাখার প্রয়োজন কমবে।

/অ

  • হোয়াটসঅ্যাপ
  • মেসেজ
  • ফিচার
এ সম্পর্কিত আরও খবর
ইন্টারনেট ছাড়াই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে!
ইন্টারনেট ছাড়াই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে!
৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার
৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার
হোয়াটসঅ্যাপে দীর্ঘ চ্যাটের মূল কথা জানিয়ে দেবে এআই
হোয়াটসঅ্যাপে দীর্ঘ চ্যাটের মূল কথা জানিয়ে দেবে এআই
হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, অ্যাকাউন্ট ছাড়াই যত সুবিধা
হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, অ্যাকাউন্ট ছাড়াই যত সুবিধা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X